ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬

ভোলায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১১, ২৩ জুন ২০২১

Ekushey Television Ltd.

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ আওয়ামী লীগের ৭২ বছরের বর্ণাঢ্য ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরে বলেন, বন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তা তিনি শেষ করে যেতে পারেননি। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লবসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি