ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

ভোলায় ন্যায্যমূল্যে দুধ ডিম ও মাংস বিক্রি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ১২ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ভোলায় ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ পদ্ধতিতে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু হয়েছে। জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (১২ এপ্রিল) সকালে এই বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।

জেলা প্রশাসক বলেন, জেলা ও উপজেলার বিভিন্ন পয়েন্টে বাজারমূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি অব্যাহত রাখা হবে।

করোনা পরিস্থিতিতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত জেলার ৭টি স্থানে ভ্রাম্যমাণ পদ্ধতিতে দুধ, ডিম ও মাংস বিক্রি অব্যাহত রাখবে জেলা প্রাণিসম্পদ দপ্তর। এই কার্যক্রমে ডেইরি ও পোলট্রি অ্যাসোসিয়েশনসহ প্রান্তিক খামারিদের সম্পৃক্ত করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত হাওলাদার, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান, ভেটেরিনারি ডা. শাহীন মাহামুদ, বাংলাদেশ ডেইরী ফার্মার্সা এসোসিয়েশন (বিডিএফএ) ভোলা জেলা সাধারণ সম্পাদক জসীম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান খোকন প্রমুখ। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত হাওলাদার জানান, ক্ষতিগ্রস্ত খামারের পণ্য সহজে বিক্রির ব্যবস্থা এবং করোনা পরিস্থিতি ও পবিত্র রমজান মাস উপলক্ষে ক্রেতারা যাতে ন্যায্যমূল্যে এসব জিনিস সহজে কিনতে পারেন এবং বাজার নিয়ন্ত্রণে রাখতেই এ ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে। 

প্রতিদিন একটি করে ভ্র্যাম্যমাণ ট্রাক সেলে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি