ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

মেঘনায় অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১৭:০০, ১৪ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় অর্ধগলিত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মেঘনা নদীর নয়ানগর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শম্ভু চাদ মন্ডল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। অর্ধগলিত মরদেহটির কোথাও আঘাতের চিহ্ন নেই। মরদেহ দেখে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

ময়না-তদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানা তিনি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি