ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত এক, আহত চার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ২৯ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে মৌলভীবাজারের আকাশ। গতকাল রাত থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাত ১টার দিকে ঘন কুয়াশার কারণে জেলার লাউয়াছড়া এলাকায় একটি সিএনজি অটো রিক্সা দূর্ঘটনায় পড়ে নিহত হন যানটির চালক। এ সময় আহত হন চার যাত্রী।

আহতদের উদ্বার করে রাতেই কমলগঞ্জ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান কমলগঞ্জ থানার এস আই আনিসুর রহমান।

তিনি জানান, সোমবার রাত ১টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা ঘন কুয়াশার কারণে সড়ক দেখতে না পেয়ে সড়কধারের একটি খুঁটির সাথে ধাক্কা খায়। ফলে সিএনজির সম্মুখ দিক দুমড়ে-মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক সন্তোষ বৈদ্য (৪৮)র মৃত্যু হয়। তার বাড়ি কুলাউড়া উপজেলার দুর্গাপুরে। 

দূর্ঘটনায় আহত যাত্রীরা হলেন- কুলাউড়া উপজেলার দিলদারপুর চা বাগানের শিশু বিউটি (৯), নিখিল শুক্ল বৈদ্য (৬৫), নারায়ণ (৪০) ও বিক্রম (৩০)।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. অভিজিৎ সিনহা বলেন, পুলিশ দূর্ঘটনায় আক্রান্ত ৫ জনকে রাতে এনে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মাঝে চালক সন্তোষ বৈদ্যকে মৃত পাওয়া যায়। বাকি আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তীব্র শীতের মাঝে সোমবার রাতে জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় ঘণ কুয়াশা থাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

এদিকে আজ (মঙ্গলবার) সকাল ৬টায় জেলার শ্রীমঙ্গল থেকে ৭.৩ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানান আবহাওয়া পর্যবেক্ষক অনিছুর রহমান। 

তিনি জানান, কুয়াশার সাথে বইছে মৃদু শৈত প্রবাহ। এতে ঠাণ্ডা অনুভুত হচ্ছে বেশি। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা রয়েছে জেলার অধিকাংশ এলাকা। অধিক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, আকাশ পরিষ্কার থাকলে শীত আরও বেশি পড়বে।

শীতে ভোগান্তিতে পরেছেন চা শ্রমিকসহ সাধারণ কৃষকেরা। খড়কুট পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। এছাড়া গরুর শরীরে বস্তা ও পুরাতন কাপড় জড়িয়ে দিচ্ছেন গ্রামের মানুষরা। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি