ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

মৌলভীবাজারে হাতির আক্রমণে যুবক নিহত

প্রকাশিত : ১৭:৩৫, ১০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে মনিলাল দেবনাথ (২৭) নামে এক যুবককে শনিবার রাত ১১টায় বাড়ির পাশে বাঁধা একটি হাতিশুঁড় দিয়ে আঘাত করে হত্যা করে। নিহত মনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গন্ধর্বপুর গ্রামের মঞ্জু দেবনাথের ছেলে।

গ্রামের বাসিন্দা প্রত্যক্ষদর্শী চন্দন ভট্টাচার্য্য  জানান, অজ্ঞাত এক মাউত হাতিটিকে মনিলালের বাড়ির পাশে একটি গাছে বেঁধে বাজারে যায়। এ সময় মনি হাতিটিকে দেখতে গেলে হাতিশুঁড় দিয়ে তাকে টেনে নিয়ে আঁচড়ে মেরে ফেলে।

এ অবস্থায় মনিকে শ্রীমঙ্গল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

শ্রীমঙ্গল  থানার ওসি কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মনি মৌলভীবাজারে  একটি মুদি দোকানে চাকরি করতো। সে কাকাতো বোনের বিয়েতে বাড়ি এসেছিল।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি