ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবককে হত্যা

প্রকাশিত : ০৯:১২, ১১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ময়মনসিংহে আবুল কাশেম (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কাশেম পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক বলে জানা গেছে।

রোববার রাত ১০টার দিকে নগরীর আকুয়া মোড়লবাড়ি এলাকার সোহরাব আলীর ইটভাটার সামনে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য ও হত্যাকারীদের আটক করতে পুলিশ কাজ করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি