রাজধানীর ৪ থানায় নতুন পুলিশ পরিদর্শক পদায়ন
প্রকাশিত : ২০:০১, ১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত চারজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে মো. মনিরুজ্জামানকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
সালাহ উদ্দিন কাদেরকে মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) থেকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
মো. নূরুল ইসলামকে পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) থেকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
সাব্বির মোহাম্মদ সেলিমকে তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
দাপ্তরিক এই আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম-পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে অবগতির জন্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










