ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

রাবিতে আরও ৪টি বোমা উদ্ধার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৯, ৩০ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে পাশের বধ্যভূমি এলাকার সেই পুকুর থেকে আরও দুটি মর্টার শেল, একটি রকেট লঞ্চার একটি ল্যান্ড মাইন পাওয়া গেছে। শুক্রবার দুপুরে পুলিশ এগুলো উদ্ধার করে ঘিরে রাখে।

মতিহার থানার এসআই ইমরান হাসান বলেন, দুপুরে এক যুবক বধ্যভূমি এলাকার পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে একটি মর্টার শেল পায়। পরে তিনি সেটি উদ্ধার করে পাশের পুলিশ ফাঁড়ি নিয়ে যায়। এরপর পুলিশ ওই পুকুরে গিয়ে আরও একটি মর্টার শেল, একটি রকেট লঞ্চার ও একটি ল্যান্ড মাইন পায়। বোমাগুলো মুক্তিযুদ্ধকালিন সময়ের বলে ধারণা করা হচ্ছে। এগুলো সক্রিয় কি না তা পরীক্ষা করতে বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।

এর আগে গত ২৭ এপ্রিল একই জায়গা থেকে একটি মর্টার শেল পাওয়া যায়। পরদিন সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল সেটির বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করে। বিকট শব্দে সেটি বিস্ফোরণ ঘটে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি