ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

শার্শায় ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

প্রকাশিত : ১৭:২১, ১৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

 

যশোরের শার্শায় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আবু মুসা করিম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শার্শার বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আবু মুসা করিম অগ্রভুলোট গ্রামের ওমর আলী সর্দারের ছেলে।

শার্শা থানার এসআই আনোয়ারুল আজিম জানান, গোপন সংবাদে জানা যায় এক মাদক ব্যবসায়ী ভারতীয় ফেন্সিডিল নিয়ে বাগআঁচড়া সাতমাইল এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ আবু মুছা করিমকে গ্রেপ্তার করা হয়। মাদক আইনে শার্শা থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এস আই আনোয়ারুল আজিম।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি