ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

সংক্রমণ প্রতিরোধে হিলিতে মাস্ক বিতরণ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০২, ৬ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ও সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে ওষুধ ব্যবসায়ী সমিতি।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে বাংলাহিলি ওষুধ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হিলি বাজারে আগত সাধারণ মানুষজনের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।

সকলকে বাড়ির বাহিরে বের হলে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তারা। সমিতির পক্ষ থেকে বিনামূল্যে ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়। 

এ সময় ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মৃনাল কান্তি সরকার, সদস্য আনছার আলী ও সেকেন্দার আলীসহ সমিতির অনেক সদস্যরা উপস্থিত ছিলেন।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি