ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

সাড়ে চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

প্রকাশিত : ১০:৩৩, ১৪ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ ছিল দেশের অন্যতম নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল। তবে কুয়াশা কমে যাওয়ায় আজ সকালে নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মধ্যরাতের পর থেকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়।

নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৬টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা ।


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি