ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬

বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক

‎সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫২, ৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:১৯, ৪ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে সিল্কসিটি ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এর মধ্যদিয়ে পৌনে ৭ ঘন্টা পর ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হলো।

মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটে যমুনা রেল সেতু হয়ে দিনাজপুর থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জের শহীদ এম মনসুর স্টেশন পাড় হবার মধ্যে দিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

এতে দীর্ঘসময়ের যাত্রী দুর্ভোগ নিরসন হয়।

আজ বেলা পৌনে ১১টায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের একটি বগী লাইনচ্যুত হয় মনসুর আলী স্টেশনের পশ্চিমে। এতে যমুনা রেলসেতু হয়ে চলাচলকারী দক্ষিণ ও উত্তরবঙ্গের ১৮টি ট্রেন আটকা পড়ে বিভিন্ন স্টেশনে।

খবর পেয়ে ঈশ্বরদি থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছে বিকেল ৪টার দিকে দুর্ঘটনা কবলিত বগিটি সরিয়ে উদ্ধার কাজ শেষ করে উদ্ধারকারী দল।

‎​রেলওয়ে পুলিশ ও লোকাল স্টেশন সূত্রে জানা যায়, ​ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যাহত হয়। ফলে ওই রুটের বেশ কয়েকটি স্টেশনে অন্যান্য আন্তঃনগর ট্রেন আটকা পড়ে আছে। 

‎​উদ্ধার কাজের সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতোমধ্যেই বগিটি লাইন থেকে সরিয়ে ট্র্যাকটি দ্রুত চলাচলের উপযোগী করা হয়।

কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি