ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

৬শ’ পরিবারে লাফার্জহোলসিমের খাদ্য সামগ্রী বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ১৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি মোকাবেলায় নারায়নগঞ্জের সোনারগাঁও এবং বাগেরহাটের মোংলার সাধারণ জনগণের মাঝে সম্প্রতি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। 

কোম্পানির মেঘনা ও মোংলা প্ল্যান্টের উদ্যোগে স্থানীয় ৬০০ পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কোম্পানির পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্ল্যান্ট ম্যানেজার মোঃ আনিসুজ্জামান। এসময় কোম্পানি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরকে//  


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি