ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

আখাউড়া স্থলবন্দর দিয়ে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৬, ১৩ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে দেশব্যাপি এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু। তবে লকডাউনের আওতামুক্ত থাকবে বন্দরগুলো।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। তবে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বুধবার বন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছে তারা। 

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, রপ্তানি পণ্যের গাড়িগুলো লকডাউনের আওতামুক্ত থাকবে। তবে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বুধবার বাংলাদেশের ব্যবসায়ী এবং বৃহস্পতিবার ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী দুদিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কর্যক্রম।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি