ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬

তামিমকে অভিনন্দন জানালেন বিসিসিআই’র রাজীব শুক্লা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ৮ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশের ক্রিকেট বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। নতুন দায়িত্ব গ্রহণের পর তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা। 

স্যোশাল মিডিয়া এক্সে দেওয়া এক বার্তায় তামিমের নেতৃত্বের প্রশংসা করেন তিনি। 

রাজীব শুক্লা লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত অক্টোবর নির্বাচনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। 

জাতীয় ক্রীড়া পরিষদের বড় ধরনের পুনর্গঠনের সিদ্ধান্তের পর বিসিবির সভাপতি হিসেবে তামিম ইকবালকে নিয়োগ দেওয়া হয়। 

নতুন করে গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রধান হয়েছেন তামিম। এই কমিটি আগামী তিন মাস বিসিবির কার্যক্রম পরিচালনা করবে এবং নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে। 

প্রতিক্রিয়ায় তামিম বলেন, ‘সাধারণত এমন দায়িত্ব পেলে অনেকেই ডেভেলপমেন্টসহ নানা বিষয়ে কথা বলেন; কিন্তু আমি ও আমার দল একসঙ্গে অনুভব করছি— আমাদের প্রথম ও প্রধান কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের সুনাম পুনরুদ্ধার করা। গত দেড় বছরে যে সুনামের ক্ষতি হয়েছে, সেটি ঠিক করাই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি