ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

নাসিরনগরে চাচার হাতে ভাতিজা খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১২, ৩১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

চাচাত বোনের সাথে প্রেমের সর্ম্পক গড়ে ওঠায় জীবন দিয়ে খেসারত দিতে হলো এক তরুণকে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক আক্কাসকে (৫০) গ্রেফতার করেছে। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের মাহফুজ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম শান্তর সঙ্গে তারই চাচাত বোন আক্কাস আলীর মেয়ের সাথে সর্ম্পক গড়ে উঠে। বিষয়টি মেনে নিতে পারেননি চাচা আক্কাস। এ নিয়ে সালিশও হয়েছে। এ ঘটনার জের ধরে ঘরে ঢুকে ভাতিজা শান্ত (১৮)-কে ঘুম থেকে উঠিয়ে বুকে ছুরিকাঘাতে করে চাচা। এতে শান্ত মারাত্মকভাবে আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শান্তর পরিবারের অভিযোগ, ‘চাচা আক্কাস আলী ধারালো অস্ত্র দিয়ে ঘরে প্রবেশ করে ঘুম থেকে উঠিয়ে ছুরিকাঘাতে করে শান্তকে হত্যা করে।’

এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘ঘাতক চাচা আক্কাস আলীকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি