ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

পাবনায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৩

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪২, ১৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়ায় বাসের চাপায় স্কুলছাত্রসহ অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। 

নিহতরা হলেন; সুজানগর উপজেলার আন্ধারকোটা গ্রামের মৃত আবুর কাশেমের ছেলে হারুনুর রশিদ (২৪), সাঁথিয়া উপজেলার হাসানপুর গ্রামের অটোভ্যান চালক ইলিয়াস আলী (৪৭) ও চিনাখড়া উচ্চ বিদ্যারয়ের দশম শ্রেণির ছাত্র ও দুলাই ইউপি সদস্য আবুল কালাম আজাদের ছেলে সোহেল রানা (১৬)। 

বুধবার দিবাগত রাত একটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের চিনাখড়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

স্থানীয় দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান জানান,পাবনা থেকে ঢাকাগামী সি লাইন নামের একটি যাত্রীবাহী বাস চিনাখড়া স্কুল এন্ড কলেজের সামনে একটি অটোভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যানচালক ইলিয়াসসহ বাকি দু’জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এক প্রত্যক্ষদর্শী জানান,ঘটনাস্থলে ভ্যানচালক মারা যায়। 

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নিলেও চালক হেলপার পলাতক রয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি