ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

প্রথম টি২০-তে করুণভাবে হারল টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ১৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৩৮, ১৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিলিটের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম আন্তর্জাতিক টি২০-তে কোনো পাত্তাই পেল না টাইগাররা।  তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৯ ওভারে ১০ উইকেটের বিনিময়ে সাকিবদের সংগ্রহ ছিল ১২৯ রান। পরে ১৩০ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১০ ওভার ৫ বল খেলে ২ ইউকেট হারিয়ে জয় তুলে নেয়।

ক্যারিবিয়ানদের হয়ে খেলায় ২৩ বলে ৫৫ রান করেন শাই হোপ। ১৪ বলে ২৮ রান করেন কিমো পল। ১৭ বলে ২৩ রান নিকোলাস পুরানের। আর এই জয়ের মাধ্যমে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ইনিংসের দ্বিতীয় ওভারে শেলডন কোটরেলের চতুর্থ বলে তুলে মারতে গিয়ে আউট হন তামিম ইকবাল। দলীয় ১১ ও ব্যক্তিগত ৫ রানে তিনি কার্লোস ব্র্যাথওয়েটের ক্যাচে মাঠ ছাড়েন তিনি। পরের ওভারে ঠিক একইভাবে ওশানে টমাসের বলে মারতে গিয়ে ব্র্যাথওয়েটের ক্যাচে ৬ রানে ফেরেন লিটন দাস।

এরপর দলীয় ৩১ রানে বিদায় নেন সৌম্য সরকার। কোটরেলের বলে ব্যক্তিগত ৫ রানে রোভম্যান পাওয়েলের তালুবন্দী হন তিনি। রোভম্যান পাওলের থ্রোতে রান আউটে কাটা পড়েন মুশফিকুর রহিম। শট সিঙ্গেল নিতে গেলে নন স্ট্রাইকে তার স্ট্যাম্প থ্রো করে ভেঙে দেন পাওয়েল। ৫ রান করেন মুশফিক। পরে মাহমুদউল্লাহ ১২ রানে কোটরেলের তৃতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন।

দলীয় ১৫তম ওভারে শতকের দেখা পায় বাংলাদেশ। আর পরের ওভারেই ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি তুলে নেন সাকিব। ৪০ বলে ৭টি চার ও একটি ছক্কায় ফিফটি স্পর্শ করেন দলনেতা। তবে একই ওভারে আরিফুল ১৭ রানে বিদায় নেন।

পরে বাংলাদেশ অধিনায়ক সাকিব দুর্দান্ত ব্যাটিং করে শেষ পর্যন্ত ৪৩ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৬১ করে কোটরেলের বলে বিদায় নেন। তবে মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান দ্রুত বিদায় নিলে স্কোর বড় হয়নি টাইগারদের।

এমএইচ/  


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি