ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

যে কারণে হনিমুন থেকে পালিয়েছিলেন অজয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ২৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

২৪ ফেব্রুয়ারি, ১৯৯৯। বিয়ে করেছিলেন অজয় দেবগণ এবং কাজল। বিয়ের পর হনিমুনে গোটা পৃথিবী ঘোরার প্ল্যান করেছিলেন দম্পতি। কিন্তু মাঝপথেই নাকি পালিয়ে এসেছিলেন অজয়! এতদিন পর সেই গোপন কথা প্রকাশ্যে আনলেন কাজল।

সম্প্রতি কাজল এক সাক্ষাত্কারে জানিয়েছেন, বিয়ের আগেই নাকি তিনি অজয়কে বলেছিলেন, হনিমুনে গোটা পৃথিবী ঘুরতে চান তিনি। সেই প্ল্যান মতোই বিয়ের পর ৬০ দিন, অর্থাত্ দু’মাসের জন্য বেরিয়ে পড়েন দম্পতি। অস্ট্রেলিয়া থেকে লস অ্যাঞ্জেলস হয়ে লাস ভেগাসে ঘুরছিলেন তারা। হঠাত্ ছন্দপতন। ঠিক কী হয়েছিল?

কাজলের কথায়, ‘আমরা তখন গ্রিসে। মাত্র ৪০ দিন হয়েছে ঘুরছি। অজয় একটু ক্লান্ত ছিল। একদিন সকালে আমাকে বলে, ওর জ্বর হয়েছে, মাথায় প্রবল ব্যথা, আমি বলেছিলাম ওষুধের ব্যবস্থা করছি। কিন্তু ও সমানে বলে যাচ্ছিল, ওর শরীর খুব খারাপ। তখন আমি জানতে চেয়েছিলাম, কী করলে ঠিক হবে? সঙ্গে সঙ্গে ও বলেছিল, বাড়ি চল।’

কাজল শেয়ার করেছেন, মাথা ব্যথার জন্য গ্রিস থেকে হঠাত্ বাড়ি আসার কথা কেন বলেছিলেন অজয় তা তিনি বুঝতে পারেননি। খুবই অবাক হয়েছিলেন। কিন্তু অজয় এতটাই ক্লান্ত ছিলেন যে হনিমুনের মাঝপথে নাকি পালিয়ে এসেছিলেন! এত দিন পর এ কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

সূত্র: আনন্দবাজার

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি