ঢাকা, রবিবার   ০৮ মার্চ ২০২৬

রোটারীর কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ১১ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

রোটারি গভর্নর এম রুবায়েত হোসেন বলেছেন, করোনা সঙ্কটের সময় আর্তমানবতার সেবায় রোটারির কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার হয়েছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।

গভর্নর রোববার ঢাকায় রোটারি ক্লাব অফ ঢাকা রয়্যাল এর এক অনুষ্ঠানে কথা বলেন। রোটারি গভর্নর (নির্বাচিত) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, গভর্নর নমিনি ইঞ্জি. এম এ ওহাব, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শিরিন আনিস, ক্লাবের প্রেসিডেন্ট মাহফুজুল আজিজ, সেক্রেটারি, আদনান ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

প্রাক্তন গভর্নরবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে রোটারি নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।
কেআই// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি