ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

হাজারীবাগে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৯, ৩১ আগস্ট ২০২২ | আপডেট: ১৯:৪৭, ৩১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর হাজারীবাগের বটতলাবাজারে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা (মিডিয়া সেল) শাহজাহান শিকদার। 

তিনি বলেন, ‘‘প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।’’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি