খন্দকার আলী আব্বাসের নবম মৃত্যুবার্ষিকী আজ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি খন্দকার আলী আব্বাসের নবম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় ঢাকার নবাবগঞ্জের কাশিমপুরে তার কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর নবাবগঞ্জের লাল বারান্দা চত্বরে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
১১:১৭ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
প্রশংসায় ভাসছে নাটক ‘প্রবাসী ভাবী’
কোরবানির ঈদে প্রচারিত বেশ কিছু নাটক দর্শকের মনোযোগ কেড়েছে। তবে টেলিভিশনের চেয়ে দর্শক প্রাধান্য দিয়েছে অনলাইনে। আনোয়ার আজাদ ফিল্মস ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছিল ‘প্রবাসী ভাবী’ নাটকটি। প্রবাস জীবনের কষ্টের পাশাপাশি প্রবাসে কর্মরত ব্যাক্তির স্বজনদের জীবনাচরণের গল্পে নির্মিত এই নাটক এরই মধ্যে ব্যাপক আলোচিত হয়েছে।
১০:৪৯ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
ভারতকে নিয়ে কমলা হ্যারিসের স্মৃতিচারণ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ব্লাক-ইন্ডিয়ান আমেরিকান বা কৃষ্ণাঙ্গ-ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নারী হিসেবে যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট পদে জোরালো প্রার্থী করা হয়েছে সিনেটর কমলা হ্যারিসকে (৫৫)। হোয়াইট হাউজে প্রশাসনিক সঙ্গী বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিলেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ফলে আগামী ৩ নভেম্বরের নির্বাচনে এখন মুখোমুখি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট। অন্যপক্ষে লড়বেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিস।
১০:৩৭ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
ভ্যাকসিন তৈরিতে অনিয়মের প্রতিবাদে রুশ চিকিৎসকের পদত্যাগ
বিতর্কের মধ্যেই বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিনের উৎপাদনের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাশিয়া। কিন্তু রুশ ভ্যাকসিনের কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে বিতর্কের মধ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এথিক্স কমিটির এক সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগকারী চিকিৎসক অ্যালেকজান্ডার চুচলিনের অভিযোগ, ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে সুরক্ষা বিধি মানা হয়নি।
১০:৩৫ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
হাবিবুল বাশার সুমনের জন্মদিন আজ
বাংলাদেশের প্রথম টেস্ট জয়ী অধিনায়ক হাবিবুল বাশার সুমনের জন্মদিন আজ। ১৯৭২ সালের ১৭ আগস্ট কুষ্টিয়ায় নয়াকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বড় ভাই কাজী ইকরামুল বাশার তুহিন ফুটবলার হওয়ায় শুরুতে তিনি ফুটবল খেলতে শুরু করেন। শুরুতে ফুটবল খেললেও একসময় ক্রিকেটের প্রেমে পড়ে যান। এরপর আস্তে আস্তে জাতীয় দলে জায়গা করে নেন। এক সময় পান অধিনায়কত্ব। তার সময়ই বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে জয় পেতে শুরু করে।
১০:৩২ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্তের চেয়ে সুস্থ বেশি
বিশ্বজুড়ে কিছুটা কমেছে প্রাণহানি ও আক্রান্ত রোগীর সংখ্যা। তারপরও গত একদিনে দুই লাখের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। প্রাণ গেছে অন্তত সাড়ে ৪ হাজার ভুক্তভোগীর। অপরদিকে, একই সময়ে সোয়া দুই লাখ রোগী পুনরুদ্ধার হয়েছে, যা শনাক্ত রোগীর তুলায় বেশি।
১০:৩০ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে ফের রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ফের রকেট হামলা হয়েছে। বাগদাদের গ্রিনজোনে ৪ টি কাতিউশা রকেট আঘাত হানে যা একটি মার্কিন দূতাবাসের কাছে পড়ে। মার্কিন কূটনৈতিক মিশনের ঐ এলাকায় আমেরিকার সেনা মোতায়েন করা রয়েছে। খবর পার্স টুডে’র।
১০:২৮ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
লক্ষ্মীপুরে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু
লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়ে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল মারা যান। তিনি চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং সেল এর সভাপতি ছিলেন।
১০:১০ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
ওয়ার্কার্স পার্টির ‘সন্ত্রাসবিরোধী দিবস’ আজ
আজ ১৭ আগস্ট, দলীয় সভাপতি রাশেদ খান মেননকে হত্যাচেষ্টার ২৮তম বার্ষিকী। দিনটিকে ‘সন্ত্রাসবিরোধী দিবস’ হিসেবে পালন করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
০৯:৪৩ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
করোনায় নড়াইলে আ’লীগ নেতার মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ (৭০) মারা গেছেন।
০৯:৩৯ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
ভারতের সংসদ ভবনে আগুন
ভারতের দিল্লিতে দেশটির সংসদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আজ সোমবার সকালে ‘পার্লামেন্টের অ্যানেক্স বিল্ডিংয়’ ৬ তলায় এ আগুন লাগে। খবর এএনআই ও এনডিটিভি’র।
০৯:৩৭ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
ঝালকাঠিতে দুই আসামির দিন কাটছে কারাগারে
ঝালকাঠিতে ২০০৫ সালে আলোচিত জেএমবির সিরিজ বোমা হামলা-মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি বর্তমানে কারাগারে দিন কাটাচ্ছে। দীর্ঘ সাড়ে ১৪ বছর বিচার কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার পর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি (বুধবার) আদালত এ রায় দেন।
০৯:৩৩ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
ইতালিতে রাতেও মাস্ক পরা বাধ্যতামূলক
করোনাভাইরাসের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে ইউরোপের দেশ ইতালি। মাঝে সংক্রমণ কিছুটা কমলেও দেশটিতে আবারও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতালি সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে নাইট ক্লাব ও ডিসকো বন্ধ করা এবং রাতে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে যেতে হবে। খবর আল জাজিরার।
০৯:২৫ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
প্রণবের শারীরিক অবস্থা স্থিতিশীল
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর শারীরিক অবস্থা অপরিবর্তিত। রোববার দিল্লির সেনা হাসপাতাল জানায়, তার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল। তিনি এখনও ভেন্টিলেশনেই রয়েছেন। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার সমস্যার পাশাপাশি কোভিডেও আক্রান্ত হন প্রণব। খবর আনন্দবাজার পত্রিকা’র।
০৯:২৩ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
আফগানিস্তানে শান্তি আলোচনা শুরুতে দেরী না করার আহ্বান
আফগানিস্তানে লড়াইরত দলগুলি যেন শান্তি আলোচনায় বিলম্ব না করে এ জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। শান্তি প্রক্রিয়ায় বিরোধিতাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করতেও বলা হয়েছে। গত শুক্রবার আফগান জাতীয় দলের শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী একজন মহিলা সাবেক সংসদ সদস্যের প্রাণনাশের চেষ্টা করা হলে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমি খলিলজাদ এই আবেদন জানান। ভয়েস অব আমেরিকা’র।
০৯:০৬ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
যুক্তরাষ্ট্রে সপ্তাহের সর্বনিম্ন মৃত্যু, আক্রান্ত সাড়ে ৫৫ লাখ
গতমাস থেকে করোনার পুরনো রূপ দেখতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা এখন পর্যন্ত অব্যহত রয়েছে। একইসঙ্গে প্রায় দিনই ঘটছে হাজারের বেশি প্রাণহানি। বিশেষ করে শেষ সাতদিনে টানা সহস্রাধিক মৃত্যু দেখেছে ট্রাম্পের দেশ। এবার তা কিছুটা কমেছে। যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। অপরদিকে, এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা সাড়ে ৫৫ লাখ ছাড়িয়ে গেছে।
০৯:০৪ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
করোনার কারণে পিছিয়ে গেল নিউজিল্যান্ডের নির্বাচন
নতুন করে করোনার সংক্রমণ দেখা দেয়ায় নিউজিল্যান্ডের নির্বাচন পিছিয়ে দেয়া হয়েছে। দেশটিতে ১৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এখন সেটা আর হচ্ছে না। চার সপ্তাহ পিছিয়ে নির্বাচনের নতুন তারিখ ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
০৮:৪৫ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
করোনায় ব্রাজিলে মৃত্যু ১ লাখ ৮ হাজার ছুঁই ছুঁই
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে অব্যাহত রয়েছে করোনার তাণ্ডব। যার শিকার দেশটির প্রায় সাড়ে ৩৪ লাখ মানুষ। তবে টানা দ্বিতীয় দিনের মতো কিছুটা কমেছে প্রাণহানি। তারপরও যাতে ইতিমধ্যে ১ লাখ প্রায় ৮ হাজার ভুক্তভোগী পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তবে, সুস্থতার হারও কম নয়। এখন পর্যন্ত ২৪ লাখের বেশি রোগী সুস্থতা লাভ করেছেন।
০৮:৪২ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
ম্যানইউকে হারিয়ে ফাইনালে সেভিয়া
উয়েফা ইউরোপা লিগের ফাইনালে উঠেছে সেভিয়া। গত রাতের সেমিফাইনাল ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে স্পেনের ক্লাবটি। আর এ নিয়ে চলতি মৌসুমে তৃতীয়বারের মতো সেমিফাইনাল থেকে বিদায় নিলো ম্যানইউ। এর আগে এফএ কাপ ও কারাবাও কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ওলে গুনার শুলসারের শিষ্যরা।
০৮:৩৯ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
মুর্তজা বশীরের ৮৮তম জন্মদিন আজ
চিত্রশিল্পী, শিক্ষক, লেখক, চলচ্চিত্রনির্মাতা, শিল্পনির্দেশক, গবেষক ও মুদ্রাবিশারদ মুর্তজা বশীরের ৮৮তম জন্মদিন আজ। মাত্র দুদিন আগে শনিবার সকালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বরেণ্য এই চিত্রশিল্পী। তিনি দুই মেয়ে মুনিরা বশীর, মুনিজা বশীর, ছেলে মেহরাজ বশীরসহ আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী রেখে গেছেন।
০৮:৩৭ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
সারাদেশে ভারী বৃষ্টি হতে পারে
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজমান। সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও দিনের তাপমাত্রা অপরির্বতিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
০৮:৩৭ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ
আধুনিক বাংলা কবিতার অমর স্রষ্টা, কবিতার বরপুত্র, বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের আজকের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে সমাহিত করা হয় তাকে।
০৮:২৭ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
সিরিজ বোমা হামলার ১৫ বছরপূর্তি আজ
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৫ বছরপূর্তি আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায়। মুন্সীগঞ্জ ছাড়া সব জেলায় প্রায় ৫০০ পয়েন্টে বোমা হামলায় দু’জন নিহত ও অন্তত ১০৪ জন আহত হন।
০৮:১৯ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
আজ থেকে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
শূন্য হওয়া পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। আসনগুলো হলো- জাতীয় সংসদের ৫১ নওগাঁ-৬, ৬২ সিরাজগঞ্জ-০১, ৭১ পাবনা-০৪, ১৭৮ ঢাকা-০৫ ও ১৯১ ঢাকা-১৮।
০৮:০৯ এএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
- বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট হওয়ার লক্ষ্য বিটোপিয়ার, নেতৃত্বে বড় রদবদল
- প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বরিশাল
- কার্বনের দায় অন্যের, ক্ষতির বোঝা বাংলাদেশের: জলবায়ু বাজেট কী যথেষ্ট?
- চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই
- দেশে ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: চিফ প্রসিকিউটর
- ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক
- ৫ মিলিয়ন ছাড়াল একুশে টেলিভিশনের সাবস্ক্রাইবার
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান কে পূরণ করবে: এ টি এম আজহার
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























