ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আশুলিয়ার বাইপাইল থেকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ২০ জুন ২০১৭ | আপডেট: ১৩:৩০, ২০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

সাভারের আশুলিয়ার বাইপাইল থেকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
সকাল থেকে মহাসড়কে এ যানজট সৃষ্টি হয়। ফলে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। যানজট এড়াতে অনেকে পায়ে হেটে গন্তব্যে পৌছানোর চেষ্টা করছেন। অন্যদিকে ঢাকাÑ আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনী থেকে সাভার বাজার বাসষ্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে। এবিষয়ে সাভার ট্রাফিক পুলিশের কর্মকর্তা জানান গাড়ী বেড়ে যাওয়া ও জামগড়ায় সড়ক দুর্ঘটনার কারনে এ যানজট সৃষ্টি হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি