ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে ট্রেনের ছাদ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ২৯ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৩, ২৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রাম রেল স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মোহাম্মদ শিপন নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ের নিরাপত্তা বাহিনী।
সকালে ক্ষত-বিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার জানান, রাতে সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ভোরে চট্টগ্রাম পৌঁছায়। এ’সময় তৃতীয় বগির ছাদে মরদেহ পড়ে থাকতে দেখে নিরাপত্তা বাহিনীকে খবর দিলে তারা গিয়ে সেটি উদ্ধার করে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি