ঢাকা, মঙ্গলবার   ১৯ মে ২০২৬

সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৫, ১৯ মে ২০২৬

Ekushey Television Ltd.

সিলেটে হাম উপসর্গে হাসপাতালে চিকিৎসাধীন থাকা ৩ শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। এর মধ্যে হাম উপসর্গে ৩৬ ও হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন। 

গেলো ২৪ ঘন্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ওই শিশুরা মারা যায়। 

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গেলো ২৪ ঘন্টায় সিলেটে ৯২ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৯ জন রোগী ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৫ জন রোগী। 

সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে আজ চিকিৎসাধীন রয়েছেন ২৮১ জন রোগী। বিশেষায়িত হাসপাতাল শহীদ শামসুদ্দিনে ভর্তি রয়েছেন ৭০ ও ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৭ জন রোগী। 

ল্যাব টেস্টে সিলেটে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৯। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি