ঢাকা, সোমবার   ২৫ মে ২০২৬

নরসিংদীতে ট্রেনের ছাদে বজ্রপাত, একজনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৩, ২৫ মে ২০২৬

Ekushey Television Ltd.

নরসিংদীর ঘোড়াশালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালিগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামে এক ব‍্যাক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মে) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতলি ইউনিয়নের ফুলদি গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি ঢাকায় থেকে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা যায়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালিগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন সজিব সরকার। ট্রেনটি বিকাল সাড়ে চারটার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় প্রবেশ করলে প্রবল বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। এসময় ট্রেনের ছ বগির ছাদে অবস্থানরত সজিব সরকারের উপর বজ্রপাতের ঘটনা ঘটে।

পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে আসার পর ছাদ থেকে রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশ নামায়। 

নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোঃ নাজিম উদ্দিন বলেন, স্টেশন মাস্টার ও ৯৯৯ থেকে ফোন করে জানানো হয়, উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে একজন মারা গেছে। তারপর স্টেশনে গেলাম দেখলাম বিপুল সংখ্যক জনতা জড়ো হয়ে আছে, সবাই বলাবলি করছে বজ্রপাতে তিনি মারা গেছেন, তার বুকের লোম পুড়ে যায় এবং পড়নের জামাটি ছেড়া রয়েছে। এ ব‍্যাপারে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি