ঢাকা, সোমবার   ২৫ মে ২০২৬

টাঙ্গাইলে ট্রাক উল্টে হতাহতদের পরিচয় শনাক্ত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৮, ২৫ মে ২০২৬ | আপডেট: ১১:০৪, ২৫ মে ২০২৬

Ekushey Television Ltd.

ঈদ যাত্রায় টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন দিনমজুর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে ভতি করা হয়েছে। 

সোমবার ভোর ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতী থানার সরাতৈল এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- মোঃ সাগর মিয়া (২০) পিতা-সাকিম মিয়া, রবিউল ইসলাম (২৫) পিতা-শহিদুল ইসলাম, উভয় সাং-রাজেন্দ্র বাড়ী, থানা-মান্দা, জেলা-নওগাঁ; ইসমাইল হোসেন (১৯) পিতা-আলতাফ হোসেন, সাং-বাতানপুর, থানা-তানুর, জেলা-রাজশাহী; নজরুল ( ৬০), থানা-শিবগঞ্জ, জেলা -চাপাই  নবাবগঞ্জ; মামুন (৪৫), থানা-সদর, জেলা- চাপাই নবাবগঞ্জ; সারিকুল (২৫) পিতা- সাইদুল, সাং-মালঞ্চী, থানা-নেয়ামতপুর, জেলা-নওগাঁ, খোরশেদ (২৬) পিতা- মৃত সাহেব আলী, সাং- রাজেন্দ্র বাড়ি, থানা-মান্দা, জেলা- নওগাঁ; সমেজ, পিতা- শহিদুল, সাং- ডেমরা, থানা- মান্দা, জেলা- নওগাঁসহ অজ্ঞাতনামা ০৭ জন।

আহত ব্যক্তিরা হলেন- বাবু (৩৫) পিতা-মজিবর, সাং-ডেমরা, থানা- মান্দা, জেলা- নওগাঁ; আব্দুল রহমান (৩৫) পিতা- আব্দুল রহিম, সাং- হোসেনপুর, থানা- মান্দা, জেলা- নওগাঁ; নয়ন বিশ্বাস (৩২) পিতা- মৃত মান্নান, জেলা- নাটোর;  তুহিন, পিতা- নজরুল, সাং- দশপাড়া; আলমগীর (৪০) পিতা- সফেদ আলী, সাং-পাকুরিয়া, থানা- মান্দা, জেলা- নওগাঁ; সিদ্দিক আলী (৪০) পিতা- ছোরহাব আলী, সাং, পাকুরিয়া, থানা- মান্দা, জেলা- নওগাঁ।

জানা যায়, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় হতাহতরা হকার ও দিন মজুরের কাজ করতেন। গতকাল বিকেল ৫টার দিকে তারা ঈদে বাড়ি যাওয়ার জন্য কম ভাড়ায় চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাকে ফেনী সাইনবোর্ড এলাকা থেকে উঠেন। সারারাত তারা ট্রাকের উপরে আসেন এবং শেষ রাতে সবাই ঘুমিয়ে পড়েন। 

এ সময় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতী থানার সরাতৈল এলাকায় সোমবার ভোর ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই রডের নিচে পড়ে ১৫ জন নিহত হন এবং আহত হয় অন্তত ৬ জন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি