ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মে ২০২৬

ঈদের দিনে গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ২৮ মে ২০২৬

Ekushey Television Ltd.

ঈদুল আজহার দিন গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইলের সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কেই উল্টে যায়। এতে মোটরসাইকেলের চালকসহ ২ যাত্রী এবং বাসের ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত ৮ বছরের এক শিশুকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

এমআর//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি