ঢাকা, রবিবার   ০৭ জুন ২০২৬

কুষ্টিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষককে গণধোলাই

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৮, ৭ জুন ২০২৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়া সদর উপজেলায় ১০ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। 

রোববার (৭ জুন) সকালে সদর উপজেলার চর মিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির আছাই (৩২), সে বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে চর মিলপাড়া এলাকার মিশন স্কুলের একটি কক্ষে ১০ বছরের ওই কিশোরীকে খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায় লম্পট আছাই। এ সময় স্থানীয় এক নারী ঘটনাটি দেখে ফেলেন এবং চিৎকার করে আশপাশের লোকজনকে জড়ো করেন। 

পরে উত্তেজিত ও ক্ষুব্ধ জনতা ধর্ষক আছাইকে গণধোলাই দেয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনার পর পরই পুলিশ অভিযুক্তকে আটক করেছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে এবং এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া গণধোলাইয়ের শিকার অভিযুক্ত আছাইকেও একই হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি