টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
প্রকাশিত : ১৪:৩৬, ৯ জুন ২০২৬
টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাঁশের ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম মিয়ার ছেলে মুরগির ট্রাকের চালক নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে ট্রাকের হেলপার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বাসিন্দা মো. এরশাদের ছেলে সাগর (২২) ও ভোলা সদর উপজেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)। এরা সবাই মুরগিবাহী ট্রাকে ছিল।
স্থানীয়রা জানান, ভোরে মহাসড়কের পাশে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড় করানো অবস্থায় ছিল। এ সময় একই দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ পেছনে থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
পুলিশ খরব পেয়ে মরদেহগুলো উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে যায়।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল ব্যাহত হন। পরে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।
সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, ‘নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে।
এএইচ
আরও পড়ুন










