ঢাকা, শনিবার   ১১ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান, ১১ নারী ছিনতাইকারী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩০, ১১ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১১ জন নারী ছিনতাইকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। 

শুক্রবার (১০ জুলাই) সকালে স্টেশনের দুই নম্বর ও এক নম্বর প্লাটফর্মে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা সবাই হবিগঞ্জ সদর উপজেলার উচাইল এলাকার বাসিন্দা। তারা হলেন- সুরত আলীর মেয়ে সেলিনা (৩৫), আকিব হোসেনের মেয়ে সাফিয়া (৩০), আলী নেওয়াজের স্ত্রী সুলেমা (৬২), রুকু মিয়ার স্ত্রী আবুনী (৬৫), নুরু মিয়ার মেয়ে শাহানা (৩৫), শাহিনের মেয়ে লাকি (৩০), আলমগীরের স্ত্রী শাহানা (৪৫), মৃত লাল মিয়ার মেয়ে সাথী আক্তার (২৩), নায়েব আলীর মেয়ে আখি আক্তার (২৩), মৃত কালামের স্ত্রী রাহালা (৫০) এবং গোলাপ মিয়ার স্ত্রী সুজনা আক্তার (৩৫)।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে স্টেশনের দুই প্লাটফর্মে একযোগে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১১ জন নারী সদস্যকে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে যাত্রীদের টার্গেট করে ছিনতাই ও চুরি করে আসছিলেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি