ঢাকা, রবিবার   ২৬ জুলাই ২০২৬

ঝিনাইদহে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ২০:২০, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ২০:২৩, ২৫ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ কর্তৃ ক০৬ জনকে পুশইন চেষ্টা প্রতিহত করেছে ৫৮ বিজিবি। 

আজ শনিবার ভোর ৫টার দিকে সীমান্তের সামন্তা বিওপির ৫৫ নম্বর পিলার এলাকার গেইট দিয়ে বিএসএফ তাদেরকে পুশইন এর চেষ্টা করে। 

এদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। বর্তমানে ওই ৬ জন নারী-পুরুষ সীমান্তের শূন্য লাইন হতে ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

ওই এলাকায় জোরদার করা হয়েছে বিজিবির টহল।

মহেশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল রফিকুল আলম জানান, আজ ভোর  ৫টার দিকে মহেশপুর সীমান্তের সামন্তা এলাকার ৫৫ নম্বর মেইন পিলারের নিকটে মেইন গেইট খুলে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্প থেকে ৪ জন পুরুষ ও ২ জন নারীকে পুশইনের চেষ্টা করে। সে সসময় বিষয়টি বিজিবি’র নজরে আসলে তারা বাঁধা দেয়। 

তিনি আরও জানান, ওই এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্তায় রয়েছে। বিষয়টি বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে অবহিত করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি