ঢাকা, সোমবার   ১০ আগস্ট ২০২৬

হোটেলের ফ্যানে ঝুলছিল পুলিশ সদস্যের মরদেহ, পাশে রক্তাক্ত স্ত্রী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:০০, ১০ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাইয়ে আমিনুল ইসলাম (৩৫) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশে পুলিশ সদস্যের স্ত্রী তাহমিনা আক্তার (২৮) ও ১০ মাস বয়সী সন্তানকে রক্তান্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২ টার দিকে বড়তাকিয়া হোটেল রিলেক্স জোন নামে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পুলিশ সদস্য আমিনুল ইসলাম মিরসরাইয়ের খৈইয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাষ্টার বাড়ির মৃত আবুল হোসেনের সন্তান। সেই রাঙামাটি পার্বত্য জেলায় পুলিশ লাইনে উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আমিনুল ইসলাম ও তার স্ত্রী রোববার দুপুর ২টার দিকে হোটেলে আসেন এবং ১০৪ নম্বর কক্ষ ভাড়া নেন। পরের দিন আজ সোমবার সকাল সাড়ে ৯টায় দায়িত্বরত ম্যানেজার বার বার ডাকার পরও কোনো সাড়াশব্দ না পেয়ে দীর্ঘক্ষণ পর ভেতর থেকে রক্তাক্ত স্ত্রী দরজা খুলে দেন। এ সময় খাটের পাশে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীকে দেখতে পাওয়া যায়।

নিহত পুলিশ সদস্যের ভগ্নিপতি মো. শাহরিয়ার ইফাজ হোসেন, আমিনুলের সঙ্গে দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে বিরোধ ছিলো। গতকাল দুপুরে সন্তানের জন্মনিবন্ধন তৈরি কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে আবাসিক হোটেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম চৌধুরী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া বলে জানান তিনি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি