ঢাকা, শনিবার   ১৫ আগস্ট ২০২৬

শ্রীমঙ্গলের পর্যটন উন্নয়নে মাস্টার প্ল্যান করা হবে: মীর শাহ আলম

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৫, ১৪ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে একটি মাস্টার প্ল্যান তৈরি করে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। 

শুক্রবার (১৪ আগস্ট) সকালে শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে শেষে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, মৌলভীবাজার তথা শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত মাস্টার প্ল্যান তৈরি করা হবে। এর মাধ্যমে এমন পরিবেশ তৈরি করা হবে, যাতে দেশ-বিদেশের পর্যটকেরা নির্বিঘ্নে শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

মীর শাহ আলম বলেন, সিলেট বিভাগের উন্নয়নের জন্য প্রায় ৫ হাজার কোটি টাকার বরাদ্দ আসবে। এ অর্থের মাধ্যমে এ অঞ্চলে দৃশ্যমান ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব হবে।

এসময় তিনি  শ্রীমঙ্গল-রাধানগর-মহাজেরাবাদ সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন। পরে শ্রীমঙ্গল শিশু উদ্যান পরিদর্শন এবং শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত বহুতল ভবনের নির্মাণকাজ ও  শ্রীমঙ্গল পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। 

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান, বিএনপি নেতা সরফরাজ আলী সর্ফুসহ জেলা ও উপজেলা বিএনপির


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি