ঢাকা, রবিবার   ২৩ আগস্ট ২০২৬

ধামরাইয়ে নদীতে গলায় কলস ও চোখমুখ বাঁধা নারীর মরদেহ

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৬, ২২ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে ভেসে যাওয়া গলায় কলস ও চোখমুখ বাঁধা ছাহেরা খাতুন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান। 

এর আগ শুক্রবার দিনগত রাত ১০টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গুচ্ছ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছাহেরা খাতুন হাজীপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা, সে একই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ধামরাই উপজেলার সদর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখে এলাকার লোকজন ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে আসে।

এই বিষয়ে ধামরাই থানার (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ঘটনাস্থলে গিয়ে নদী থেকে চোখমুখ ও গলায় কলসী বাঁধা মরদেহটি উদ্ধার করে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি