ঢাকা, বুধবার   ০২ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৭, ২ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নড়াইলে প্রতিপক্ষের হামলায় সাইফুল বিশ্বাস (৭০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। সদর উপজেলার আকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

বুধবার নড়াইল জেলা হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আকদিয়া গ্রামের আজমল বিশ্বাসের টিউবওয়েলের ব্যবহৃত পানি সাইফুল বিশ্বাসের বাড়িতে গিয়ে পড়ে। এ নিয়ে মঙ্গলবার ভোরবেলা আজমল বিশ্বাসের লোকজন সাইফুল বিশ্বাসের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থান অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করা হয়। ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু বরণ করেন তিনি।

সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার নিহতের স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। রাত থেকে ভোর সকাল পর্যন্তু অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আকদিয়া গ্রামের আজমল বিশ্বাস (৪২), খাদিজা বেগম (২৮), হুসনেয়ারা বেগম (২২), রানী খাতুন(২৫) ও জেসমিন নাহার (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি