জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন
প্রকাশিত : ১৪:৪৪, ১২ সেপ্টেম্বর ২০২৬
১৯৯৬ সালের মত জামায়াত ও আওয়ামী লীগ আন্দোলন করে বিএনপি সরকারকে ব্যর্থ করতে প্রচেষ্টা হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
আজ শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহে থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অভিযোগ করে রাশেদ খাঁন বলেন, গুলশানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ যে মিছিল করেছে তা জামায়াতের সাথে যোগাযোগ করেই করেছে। জামায়াতের কারণেই আওয়ামী লীগ এসব করার সাহস পাচ্ছে।
আওয়ামী লীগের দেশে ফেরার পথ জামায়াত তৈরি করে দিচ্ছে অভিযোগ করে রাশেদ খাঁন বলেন, আপনারা যেমন বিএনপি সরকারের বিরুদ্ধে লংমার্চ করছেন, দ্রুতই জনগণ আপনাদের বিরুদ্ধে লংমার্চ করবে।
এর আগে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন










