ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

বিজয়ের আনন্দে উত্তাল ঠাকুরগাঁও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪০, ৫ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবরে বিজয়ের আনন্দে উত্তাল হয়ে উঠেছে ঠাকুরগাঁও। 

সোমবার দুপুর থেকে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে আর্ট গ্যালারি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জুড়ে বিজয়ের উল্লাসে মেতে উঠে হাজার হাজার ছাত্র জনতাসহ সকলেই।

কেউ গাড়িতে কেউ হাতে লাল সবুজের পতাকা নিয়ে মিছিল করতে করতে মুখোরিত করে তুলেছে পুরো ঠাকুরগাঁও। অন্যদিকে সেনাবাহিনী সদস্যদের সাথে অনেকেই তুলছে সেলফি।

‘হই হই রই রই, শেখ হাসিনা গেল কই’ স্লোগানে সকলের মুখে হাসি। নতুন করে যেন স্বাধীনতা অর্জন করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের তোপে আজ দুপুরে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই খুশিতে সারা দেশে চলছে কোটি কোটি মানুষের খুশির মিছিল। আনন্দের মিছিলে মেতে উঠেছে সারাদেশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি