ঢাকা, রবিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৬

সাভারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ২৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার অদূরে সাভারে একটি ডোবা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মৃতদেহ পানিতে ফেলে দেয়। আজ শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের মজিদপুর এলাকার ইউসুফ হোসেনের মালিকনাধীন ডোবা থেকে অজ্ঞাত এই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করেন।

জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির বলেন, পথচারীদের সংবাদের ভিত্তিতে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে ও লাশের ময়না তদন্তের জন্য ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরহাতালে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাকে হত্যা করে লাশ ঘুম করার উদ্দেশ্যে এখানে ফেলে গেছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি