২০২৭ সালের এসএসসির নির্বাচনী পরীক্ষার সময় জানাল বোর্ড
প্রকাশিত : ১৪:১২, ২ সেপ্টেম্বর ২০২৬
আগামী ১১ অক্টোবর থেকে শুরু হয়ে ১০ নভেম্বরের মধ্যে ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষ করতে হবে। একই সময়ের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফলাফলও প্রকাশ করতে হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দাখিল স্তরের সব প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দাখিল পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এমএইচ
আরও পড়ুন










