নেপাল ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০-র কাছাকাছি, নিখোঁজ ৩ হাজার
প্রকাশিত : ০৮:২৫, ৩০ আগস্ট ২০২৬
নেপাল ও চীনে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে নেপাতেই মারা গেছেন ৬৭৫ জন এবং চীনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই দেশ মিলিয়ে এখনও প্রায় তিন হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিপুলসংখ্যক বিদেশি নাগরিকও আছেন।
ধ্বংসস্তূপ ও প্লাবিত এলাকা থেকে লাশ উদ্ধারে তীব্র বেগ পেতে হচ্ছে নেপালের উদ্ধারকারীদের। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সহায়তা বাড়িয়ে ৩৬ লাখ ডলারে উন্নীত করেছে।
গত বুধবার চীন সীমান্তবর্তী হিমবাহ ধসে বরফ ও পাথর নেমে আসায় নেপালের রাসুয়াসহ মধ্যাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে সড়ক, সেতু, ঘরবাড়ি ও জলবিদ্যুৎকেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে রাসুয়াতেই ২,৪০০-র বেশি মানুষ নিখোঁজ।
রোববার সকালে দেশটির রাষ্ট্রীয় মাধ্যম সিসিটিভি জানায়, সেখানে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে এবং নিখোঁজের সংখ্যা কিছুটা কমে ৫৪৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি, যার মধ্যে ১৮ জন মার্কিন নাগরিক।
নেপাল দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, এখনও ৫৮৯ জন বিদেশি (পর্যটক ও কর্মীসহ) নিখোঁজ। এর মধ্যে কেবল ভারতীয় নাগরিকই নিখোঁজ রয়েছেন ২৮৭ জন; যদিও ইতোমধ্যে ৮৮ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।
নতুন করে বন্যা ও হ্রদের বাঁধ ভেঙে পড়ার আশঙ্কায় ভোতেকোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থেকে প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে সহায়তা করতে ভারতের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল কাঠমান্ডু পৌঁছানোর কথা রয়েছে।
এমএইচ
আরও পড়ুন










