ঢাকা, শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলায় নিহত বেড়ে ৩১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি পুলিশ সদর দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে দাঁড়িয়েছে। 

দেশটির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শনিবার এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। 

ওই পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘জঙ্গি হামলা ও আত্মঘাতী বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন।’ 

তিনি জানান, ঘটনাস্থলে এখনো লড়াই চলছে।

শুক্রবার বিকেলে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত শহরে অবস্থিত ‘ওল্ড পুলিশ লাইনস’ কমপ্লেক্সে হামলাকারীরা হামলা চালায়। প্রায় ২ লাখ ২০ হাজার জনসংখ্যার এই শহরের পুলিশ কমপ্লেক্সটি জেলা পর্যায়ের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়, যেখানে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট, স্পেশাল ব্রাঞ্চ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুলিশ ইউনিট রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি