ঢাকা, বৃহস্পতিবার   ১৩ আগস্ট ২০২৬

দেশের আরও ১২ জেলায় ডিজিটাল ই-বেইল বন্ড পদ্ধতি চালু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৪৮, ১৩ আগস্ট ২০২৬

সচিবালয়ে এ অনলাইন ই-বেইল বন্ড পদ্ধতির উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সচিবালয়ে এ অনলাইন ই-বেইল বন্ড পদ্ধতির উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

Ekushey Television Ltd.

সারাদেশে মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করতে দেশের আরও ১২টি জেলায় ডিজিটাল ই-বেইল বন্ড পদ্ধতি চালু করেছে আইন মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয়ে এ অনলাইন ই-বেইল বন্ড পদ্ধতির উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এর আগে ১৬টি জেলায় এ কার্যক্রম চালু হয়েছিল।

আইনমন্ত্রী বলেন, আগে জামিন পাওয়ার পরও বেইল বন্ড জমা ও যাচাই-বাছাইয়ের জন্য বিচারপ্রার্থীদের দিনের পর দিন আদালতের বারান্দায় অপেক্ষা করতে হতো। ই-বেইল বন্ড চালু হওয়ায় এখন আর সেই হয়রানি থাকবে না। ডিজিটাল সিস্টেমে কর্মকর্তা বা বিচারপ্রার্থীরা মাত্র এক ক্লিকেই জামিনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ।

এসময় বিচারপ্রার্থী সাধারণ মানুষের অর্থ, সময় ও ভোগান্তি বহুলাংশে কমে আসবে বলে আশা করেন তিনি। মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে যে জেলাগুলো তুলনামূলক ভালো দক্ষতা দেখাবে তাদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কার দেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি