ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার ক্ষেত্রে মন্ত্রণালয়ের কিছু করার নেইঃ শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২০:০২, ১৬ মার্চ ২০১৭ | আপডেট: ২০:০২, ১৬ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার ক্ষেত্রে মন্ত্রণালয়ের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। সচিবালয়ে সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম নাহিদ বলেন, শুধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। স্বায়ত্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে বলেও মন্তব্য করেন তিনি। তবে সম্পদের সীমাবদ্ধতার মধ্যেই শিক্ষার্থীদের মঙ্গলের কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নেবে বলেও আশাবাদ জানান মন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি