ঢাকা, বৃহস্পতিবার   ২১ মে ২০২৬

সংসদের লাইব্রেরীর জন্য গুম সংক্রান্ত বই কেনার সুপারিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ২১ মে ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় সংসদের গ্রন্থাগারের প্রয়োজন ও প্রাসঙ্গিকতা বিবেচনা করে এর জন্য নতুন ক্রয়যোগ্য খসড়া বইয়ের তালিকায় গুম বিষয়ক বই সংযোজন করার সুপারিশ করা হয়েছে। এই সংযোজনীসহ একটি পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করার জন্য তা মূল কমিটিতে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) জাতীয় সংসদে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির আহ্বায়ক হুমাম কাদের চৌধুরীর সভাপতিত্বে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য মীর আহমাদ বিন কাসেম।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগারে সংরক্ষণের জন্য ক্রয়যোগ্য পুস্তকের খসড়া তালিকা চূড়ান্তকরণ এবং জাতীয় সংসদ গ্রন্থাগারে সংরক্ষিত পুরাতন ও দুষ্প্রাপ্য ডকুমেন্ট ও সংসদীয় বিতর্কসমূহ ডিজিটালাইজেশনের মাধ্যমে তথ্য অনুসন্ধান সহজলভ্য করার বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের আইটি অনুবিভাগ কর্তৃক উপস্থাপিত প্রতিবেদনের ওপর আলোচনা করা হয়।

বৈঠকে ই-পার্লামেন্ট সংক্রান্ত প্রকল্পটির ডিপিপি দ্রুততম সময়ের মধ্যে একনেকে পাঠানোর যথাযথ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সংসদ গ্রন্থাগারে সংরক্ষিত তালিকাভুক্ত একশতটি পুস্তক ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর মাধ্যমে অনলাইনভিত্তিক তথ্য অনুসন্ধান ব্যবস্থা আধুনিক ও ব্যবহারবান্ধব করার সুপারিশ করা হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি