ঢাকা, মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬

পবিত্র ঈদুল আজহা

২৭ মে থেকে বন্ধ থাকবে সব ভারতীয় ভিসা সেন্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ২৪ মে ২০২৬

Ekushey Television Ltd.

পবিত্র ঈদ উপলক্ষে দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভেক) স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ছুটির এ সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ মে বুধবার এবং ২৮ মে বৃহস্পতিবার সারা দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে। তবে ২৭ মে বুধবার সব ভিসা সেন্টারে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে। ঈদুল আজহার সরকারি ছুটি শেষে আগামী ৩১ মে রোববার থেকে ভিসা কেন্দ্রগুলোতে নিয়মিত ভিসা কার্যক্রম পুনরায় চালু হবে।

সংশ্লিষ্টদের জরুরি প্রয়োজনে ছুটির আগেই ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে যেকোনো আপডেট জানতে ভিসা আবেদন কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ করা হয়েছে।

এমআর//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি