ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত : ১৮:১৪, ১৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৪, ১৮ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে চট্টগ্রামে সেমিনার হয়েছে। রোববার দুপুরে রেড ক্রিসেন্টের আয়োজনে নগরীর কাতালগঞ্জের রেডক্রিসেন্ট কার্যালয়ে এই সেমিনার হয়। উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ। এ’সময়, যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্টের অবদানের কথা উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, জনগণের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়াতেও সংস্থাটি ভূমিকা রাখতে পারে। সেমিনারে রেডক্রিসেন্টের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী, পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি