ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

গাইবান্ধার ৩ সাঁওতালকে গুলি করে হত্যার প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১৪:৪৪, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৪৪, ৭ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে তিন সাঁওতালকে গুলি করে হত্যার প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। সংবাদ সম্মেলনে পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, সাহেবগঞ্জ বাগদা ফার্মে সাঁওতালদের উপর নির্যাতনের ২ মাস পেরিয়ে গেলেও ঘটনার মূল হোতাসহ সন্ত্রাসীদের কাউকেই গ্রেফতার করা হয়নি। পুলিশ চিহ্নিত অপরাধীদের গ্রেফতার না করে সাঁওতালদের বাড়িতে তল্লাশী চালাচ্ছে। এছাড়া, জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করলেও, সমাবেশের অনুমতি না দেয়ায় হতাশ তারা। এসবের প্রতিবাদে ১৫ জানুয়ারি রংপুর এবং ১৭ জানুয়ারি রাজশাহীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন আদিবাসী নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি