ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

অ্যাথলেটিকো বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

প্রকাশিত : ০৯:৪৬, ১২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪৬, ১২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

  কোপা দেল রে ফুটবলের দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো বিলবাওকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে উঠলো বার্সেলোনা। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হারে কাতালানরা। ফিরতির পর্বের ম্যাচে ঘরের মাঠে ৩-১ গোলের জয় নিয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লুইস এনরিখের শিষ্যরা। ৩৫ মিনিটে গোল করে দলকে লিড এনেদেন সুয়ারেজ। ৪৮ মিনিটে দ্বিতীয় গোলটি আসে নেইমারের কাছ থেকে। ৫১ মিনিটে অ্যাথলেটিকোর হয়ে একমাত্র গোলটি করেন এনরিক সাবরিট। ৭৮ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন লিওনেল মেসি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি