ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় শতাধিক জঙ্গি নিহত

প্রকাশিত : ০৯:৫৯, ২১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫৯, ২১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আল কায়েদার প্রশিক্ষণ ক্যাম্পে মার্কিন বিমান হামলায় শতাধিক জঙ্গি নিহত হয়েছে। এছাড়া, লিবিয়ায় নিহত হয়েছে আইএস এর ৯০ সদস্য। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিমান ও ড্রোনের সাহায্যে ওই হামলা চালানো হয়। আল কায়েদার বিরুদ্ধে হামলা সফল হয়েছে বলেও জানান তিনি। এদিকে, গত ২৪ ঘণ্টায় লিবিয়ায় মার্কিন বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী আইএস এর ৯০ সদস্য নিহত হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি